বিয়ের ৪ বছর পরই বিচ্ছেদ, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন রাহুল চাহার

বিয়ের ৪ বছর পরই বিচ্ছেদ, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন রাহুল চাহার

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই দুঃসংবাদ শোনালেন ভারতীয় লেগ স্পিনার রাহুল চাহার। দীর্ঘ ১৫ মাস আইনি লড়াইয়ের পর স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে সরকারিভাবে বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। ২০২২ সালে মাত্র ২২ বছর বয়সে গোয়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার। তবে আড়াই বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে ইতি পড়ল।

রাহুল চাহার স্বীকার করেছেন যে, জীবনের প্রকৃত অর্থ বোঝার আগেই খুব অল্প বয়সে তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। গত এক বছরেরও বেশি সময় ধরে আদালতের চক্কর কাটতে কাটতে তার ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, কিছু সম্পর্ক স্থায়ী না হলেও মানুষকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়।

বর্তমানে জাতীয় দলের রাডার থেকে দূরে থাকা এই ক্রিকেটার এখন অতীত ভুলে সামনের দিকে তাকাতে চান। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের হয়ে নজর কাড়া চাহার ভারতের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় কাটিয়ে নতুন করে কেরিয়ার শুরুর লক্ষ্য স্থির করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *