১ মার্চ থেকে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারের নিয়ম! সিম না থাকলে অ্যাপ চালানো আসাম্ভব

১ মার্চ থেকে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারের নিয়ম! সিম না থাকলে অ্যাপ চালানো অসম্ভব

নিউজ ডেস্ক: আগামীকাল ১ মার্চ থেকে ভারতে মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে। কেন্দ্রীয় সরকারের নতুন ‘সিম-বাইন্ডিং’ (Sim Binding Rules) নিয়মের জেরে এখন থেকে ফোনে সক্রিয় সিম কার্ড না থাকলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করা যাবে না।

কী এই নতুন নিয়ম?

টেলিকম সাইবার সিকিউরিটি (TCS) রুলস ২০২৪ অনুযায়ী, প্রতিটি মেসেজিং অ্যাকাউন্টকে সংশ্লিষ্ট সিমের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে হবে। যদি ফোন থেকে সিম সরিয়ে নেওয়া হয়, তবে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দেবে। পুনরায় অ্যাকাউন্ট সচল করতে হলে ওই নির্দিষ্ট সিমটি ফোনেই থাকতে হবে এবং নতুন করে অথেনটিকেশন করতে হবে।

ডেস্কটপ ও ওয়েব ভার্সনে কড়াকড়ি:

শুধু মোবাইল নয়, কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রেও আসছে বড় বদল। এখন থেকে প্রতি ৬ ঘণ্টা অন্তর অ্যাকাউন্ট নিজে থেকেই লগ-আউট হয়ে যাবে। পুনরায় ব্যবহারের জন্য কিউআর (QR) কোড স্ক্যান বা ফোন-ভিত্তিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) জানিয়েছে, সিম জালিয়াতি, ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা এবং অনলাইন আর্থিক জালিয়াতি রুখতেই এই কঠোর পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট করেছেন যে, এই নিয়মের সময়সীমা আর বাড়ানো হবে না।

আগামীকাল থেকে কার্যকর হতে চলা এই নিয়মে সাধারণ ব্যবহারকারীদের কিছুটা অসুবিধা হলেও, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে একে অত্যন্ত জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *