২০২৬ নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক! নজরুল মঞ্চের বিশেষ সভা থেকে আসছে বড় বার্তা

২০২৬ নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক! নজরুল মঞ্চের বিশেষ সভা থেকে আসছে বড় বার্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্চ মাসের শুরুতেই রাজকীয় প্রস্তুতি তৃণমূল শিবিরে। আগামী ২ মার্চ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে হাইভোল্টেজ সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আয়োজিত এই সভার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘তপসিলি সংলাপ’

সাম্প্রতিক চূড়ান্ত ভোটার তালিকা থেকে তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বহু নাম বাদ পড়ার অভিযোগে রাজ্য রাজনীতি এখন উত্তাল। এই পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের রণকৌশল বাতলে দিতেই ময়দানে নামছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিধানসভা ভোটের আগে জাতি ও সম্প্রদায় ভিত্তিক রাজনীতির মোকাবিলায় তৃণমূলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র মারফত জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে প্রতিটি বুথে গিয়ে পরীক্ষার নির্দেশ দেবেন অভিষেক। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রিপোর্ট তৈরি করবেন এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে দল। নজরুল মঞ্চের এই সভা থেকে একদিকে যেমন ভোটারদের আশ্বস্ত করা হবে, অন্যদিকে দলের নিচুতলার কর্মীদের জন্য কড়া দাওয়াই ও নির্দিষ্ট দিশানির্দেশ দেবেন দলের সেকেন্ড-ইন-কমান্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *