মহিষাদলে রাস্তার ধারে রক্তাত্ব নবজাতকের দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা

মহিষাদলে রাস্তার ধারে রক্তাত্ব নবজাতকের দেহ উদ্ধার ঘিরে তুমুল উত্তেজনা

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাস্তার ধারে এক সদ্যজাত শিশুর নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোরে মহিষাদল-গেঁওখালী গ্রামীণ ঢালাই রাস্তার ধারে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। স্থানীয় বাসিন্দা কবিতা সামন্ত জানান, ভোরবেলা শোরগোল শুনে তারা গিয়ে দেখেন রাস্তার ধারে শিশুটির দেহ পড়ে রয়েছে।

মহিষাদল থানার ওসি পীযূষ কান্তি মণ্ডল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক বা দায়ীদের শনাক্ত করতে এলাকার আশাকর্মীদের সাহায্য নেওয়া হচ্ছে। সম্প্রতি আশেপাশে কোথায় প্রসবের ঘটনা ঘটেছে, তার খোঁজ নিচ্ছে পুলিশ। এই নৃশংস ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *