দোলের দিন দুপুর পর্যন্ত বন্ধ কলকাতা মেট্রো! জেনে নিন জরুরি সময়সূচি
February 28, 20268:07 pm

দোল উৎসবের দিন শহরে যাতায়াতের পরিকল্পনায় বড়সড় বদল আনতে হতে পারে সাধারণ মানুষকে। আগামী ৩ মার্চ মঙ্গলবার দোল পূর্ণিমা উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ওই দিন সকাল থেকে শহরের কোনো লাইনেই মিলবে না মেট্রো পরিষেবা।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উত্তর-দক্ষিণ (ব্লু লাইন), ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন), অরেঞ্জ লাইন এবং পার্পেল লাইন— সবকটি শাখাতেই সকালের পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। দোলের দিন উত্তর-দক্ষিণ করিডোরে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২টো ৩০ মিনিটে। অন্যান্য লাইনেও দুপুর ২টোর পরেই পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে। ফলে সকালের দিকে যারা গন্তব্যে পৌঁছানোর কথা ভাবছেন, তাদের বিকল্প যাতায়াত ব্যবস্থার ওপরই ভরসা করতে হবে।