বুর্জ খলিফা থেকে কুয়েত বিমানবন্দর টার্গেট করে ইরানের ভয়ঙ্কর হামলা

বুর্জ খলিফা থেকে কুয়েত বিমানবন্দর টার্গেট করে ইরানের ভয়ঙ্কর হামলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহ আগুন। বিশ্বের উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের জুমেইরাহ দ্বীপের বিলাসবহুল হোটেলেও আছড়ে পড়েছে ঘাতক ক্ষেপণাস্ত্র। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আতঙ্ক ছড়িয়েছে কাতারও। সেখানে ভারতীয় শ্রমিকদের বসতি এলাকায় আছড়ে পড়েছে ইরানের শক্তিশালী মিসাইল। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত থমথমে আরব দুনিয়া। বহু ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের হতাহতের খবর আসায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *