৪০০০ কর্মীর চাকরি খেল এআই! ধনকুবের হওয়ার গোপন ফর্মুলা ফাঁস করলেন রবার্ট কিওসাকি

৪০০০ কর্মীর চাকরি খেল এআই! ধনকুবের হওয়ার গোপন ফর্মুলা ফাঁস করলেন রবার্ট কিওসাকি

বিখ্যাত মার্কিন ফিনটেক সংস্থা ‘ব্লক ইনকর্পোরেটেড’ (Block Inc.) তাদের ১০ হাজার কর্মীর মধ্যে প্রায় ৪,০০০ জনকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সংস্থার সিইও জ্যাক ডরসি জানিয়েছেন, কোনো আর্থিক সংকটের কারণে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার বাড়াতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডরসির মতে, আধুনিক এআই টুলের সাহায্যে এখন অনেক ছোট টিম নিয়েই দ্রুত এবং নির্ভুলভাবে কাজ শেষ করা সম্ভব হচ্ছে।

এই গণছাঁটাইয়ের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ খ্যাত কালজয়ী লেখক রবার্ট কিওসাকি। এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি এক বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছেন। কিওসাকি বলেন, এআই প্রযুক্তি ধনীদের আরও ধনী করে তুলছে। তাঁর মতে, যারা কেবল গতানুগতিক ‘কর্মচারী’ সুলভ মানসিকতা নিয়ে চলবেন, এআই তাদের জায়গা দখল করে নেবে। তবে যারা ‘বিজনেস মাইন্ডসেট’ বা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এআই-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন, তাদের সামনে সম্পদ তৈরির এক অভাবনীয় সুযোগ খুলে যাবে। দ্রুত পরিবর্তনশীল এই সময়ে টিকে থাকতে এবং বিত্তবান হতে গেলে এআই-এর সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানোই এখন একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *