খামেনেই পরবর্তী ইরানে চরম অনিশ্চয়তা ও ভয়ংকর যুদ্ধের হুঁশিয়ারি

খামেনেই পরবর্তী ইরানে চরম অনিশ্চয়তা ও ভয়ংকর যুদ্ধের হুঁশিয়ারি

মার্কিন ও ইজরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। দেশের শাসনভার সামলাতে গঠন করা হয়েছে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ, যার সদস্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিচার বিভাগীয় প্রধান ও গার্জিয়ান কাউন্সিলের জুরিস্ট। তবে সামরিক অস্থিরতার মাঝে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা ‘অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস’-এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে রণহুঙ্কার দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তাদের দাবি, সশস্ত্র বাহিনীর ইতিহাসে ‘সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক অভিযান’ শুরু হতে চলেছে যেকোনো মুহূর্তে। ইজরায়েলি হামলায় শীর্ষ সামরিক উপদেষ্টাদের মৃত্যুর খবরের মাঝেই বেঁচে থাকা নেতা আলি লারিজানি কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক অত্যাচারীদের এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *