এবার খোদ তৃণমূল বিধায়কের নাগরিকত্ব নিয়ে টানাটানি!
March 1, 202612:11 pm

কুমারগঞ্জের দু’বারের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের নাম এবার বিশেষ সংশোধনী বা স্ক্রুটিনি তালিকায় ওঠায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোদ শাসকদলের নেতার নথি নিয়ে প্রশ্ন ওঠায় অস্বস্তিতে ঘাসফুল শিবির।
বিস্ময়কর এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক তোরাফ হোসেন জানান, তাঁর সমস্ত নথিপত্র বৈধ হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাবার নামের সাথে অমিল থাকার অজুহাতে তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। শনিবার রাত পর্যন্ত এই স্পর্শকাতর বিষয়ে তৃণমূলের জেলা বা রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দীর্ঘদিনের জনপ্রতিনিধির নাম কেন এই তালিকায় এল, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর গুঞ্জন।