কলকাতায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা লালবাজারের! খামেইনি মৃত্যুতে যুদ্ধের আঁচে কাঁপছে শহর

কলকাতায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা লালবাজারের! খামেইনি মৃত্যুতে যুদ্ধের আঁচে কাঁপছে শহর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি নিহত হওয়ার পর উত্তাল গোটা বিশ্ব। পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা ও আগুনের ঘটনার পর চরম সতর্ক কলকাতা পুলিশ। লালবাজারের নির্দেশে শেক্সপিয়ার সরণি এলাকায় মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা এক ধাক্কায় দ্বিগুণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল র‍্যাফ ও সশস্ত্র পুলিশ বাহিনী।

শনিবার ধর্মতলায় এসইউসিআই-এর মিছিল কনস্যুলেটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তা আটকে দেয়। শ্রীনগর থেকে লাদাখ, সর্বত্র শিয়া মুসলিমদের বিক্ষোভের জেরে থমথমে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-আমেরিকা বনাম ইরানের রক্তক্ষয়ী সংঘাতের আঁচ যাতে কলকাতায় না পড়ে, তার জন্য পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নিজে পরিস্থিতির ওপর নজর রাখছেন। স্থানীয় থানাকে ২৪ ঘণ্টা টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *