ইরান পরমাণু কেন্দ্রে আমেরিকা-ইজরায়েলের ভয়ঙ্কর হামলা, তেজস্ক্রিয়তা ছড়ানোর আতঙ্কে কাঁপছে বিশ্ব

ইরান পরমাণু কেন্দ্রে আমেরিকা-ইজরায়েলের ভয়ঙ্কর হামলা, তেজস্ক্রিয়তা ছড়ানোর আতঙ্কে কাঁপছে বিশ্ব

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আছড়ে পড়ল আমেরিকা ও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র। এই ভয়াবহ হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) সতর্ক করে জানিয়েছে, এই হামলার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার (Radiation Leak) প্রবল ঝুঁকি তৈরি হয়েছে, যা সংলগ্ন বড় শহরগুলোতে প্রাণহানি ঘটাতে পারে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের শান্তিকামী পরমাণু প্রকল্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইরান পাল্টা দুবাইসহ একাধিক উপসাগরীয় দেশে ড্রোন ও মিসাইল হামলা শুরু করায় দুবাই, আবুধাবি এবং শারজাহ বিমানবন্দর থেকে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে পর্যটন বা কাজে যাওয়া কয়েক হাজার বিদেশি যাত্রী বর্তমানে সেখানে আটকা পড়েছেন। গোটা পরিস্থিতি এখন এক ভয়াবহ যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *