তিন সন্তান ও প্রথম স্ত্রীকে ফেলে যুবকের দ্বিতীয় বিয়ে, চাঞ্চল্যকর ঘটনা থ এলাকাবাসী

তিন সন্তান ও প্রথম স্ত্রীকে ফেলে যুবকের দ্বিতীয় বিয়ে, চাঞ্চল্যকর ঘটনা থ এলাকাবাসী

বিহারের বাঁকা জেলার বাসিন্দা চন্দন সিং প্রথম স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পেশায় রাজমিস্ত্রি চন্দন ওড়িশায় কর্মরত থাকাকালীন জনৈক নীতু কুমারীকে বিয়ে করেন। অবাক করা বিষয় হলো, অভিযুক্ত যুবক নিজেই বিয়ের ছবি প্রথম স্ত্রীর মোবাইলে পাঠিয়ে এই খবর জানান। বছর দশেক আগে বিয়ে হওয়া চন্দনের পরিবারে বর্তমানে দুটি কন্যাসন্তান ও একটি পুত্রসন্তান রয়েছে।

ঘটনাটি জানাজানি হতেই প্রথম স্ত্রী কাঞ্চন দেবী পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্তে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি লাহাবন মন্দিরে দ্বিতীয় বিয়ে সেরে অভিযুক্ত যুবক অমরপুর থানা এলাকায় আত্মগোপন করেছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চন্দন ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করে হেফাজতে নিয়েছে। বর্তমানে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *