দলেরই নেত্রীকে মারধর, গ্রেফতার বিজেপি নেতা
March 5, 20262:09 pm

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এবার এলাকা দখলকে কেন্দ্র করে। গেরুয়া শিবিরের এক মহিলা নেত্রীকে বুধবার প্রকাশ্যে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজয়নগরে। আক্রান্ত বিজেপি নেত্রী সুভদ্রা অধিকারী চিকিৎসাধীন। অভিযুক্ত বিজেপির ওয়ার্ড সভাপতি সুদর্শন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।