ধর্ষণের অভিযোগে বেকায়দায় BJP
March 6, 20265:14 am

শান্তিপুরে পারিবারিক বিবাদ মেটানোর অছিলায় এক বিজেপি কর্মীকে পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল দলেরই এক নেতা ও নির্যাতিতার ভাসুরের বিরুদ্ধে। স্বামীর মৃত্যুর পর সম্পত্তি নিয়ে টানাপোড়েন মেটাতে গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে ডাকা হয়েছিল। নির্যাতিতার দাবি, তিনি বিরোধী লবির হওয়ায় আক্রোশ মেটাতে এই নৃশংস কাজ করা হয়েছে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বে চাঞ্চল্য ছড়িয়েছে।