ভোটার তালিকা থেকে নাম বাদ ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ, আজ ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়
March 6, 20267:12 am

পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া এবং ৬০ লক্ষের বেশি নামের পাশে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ উল্লেখ থাকার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধি থেকেই ভোটার তালিকা নিয়ে এই কারচুপি করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি থেকে তিনি কেন্দ্রীয় ও নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে কী বার্তা দেন, তা নিয়ে এখন সরগরম বঙ্গ রাজনীতি।