বিনা কোচিংয়েই বাজিমাত, ১২০ দিনের প্রস্তুতিতে আইএএস তরুণী পান্ডে
March 6, 20268:54 am

মেডিকেল পড়ার মাঝে শারীরিক অসুস্থতার কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন তরুণী পান্ডে। জীবনের কঠিন সেই সময়েও হার মানেননি তিনি। পরবর্তীতে পরিবারের মর্মান্তিক এক অভিজ্ঞতার সময় প্রশাসনিক আধিকারিকদের কর্মপদ্ধতি তাঁকে সিভিল সার্ভিসের প্রতি আগ্রহী করে তোলে। কোনো ধরনের কোচিং ছাড়াই আত্মবিশ্বাসকে সম্বল করে ইউটিউব ও নিজস্ব নোটের মাধ্যমে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি।
২০২১ সালে জীবনের প্রথম ও শেষ সুযোগে তিনি বাজিমাত করেন। মাত্র ১২০ দিনের নিবিড় প্রস্তুতিতে সর্বভারতীয় তালিকায় ১৪তম স্থান অর্জন করে আইএএস হওয়ার গৌরব অর্জন করেন তরুণী। তাঁর এই অদম্য জেদ ও সাফল্যের কাহিনী আজ হাজারো চাকরিপ্রার্থীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। প্রতিকূলতাকে জয় করে কীভাবে লক্ষ্যে পৌঁছানো যায়, তরুণী পান্ডে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।