স্মৃতিকে বার্বি সম্মান

স্মৃতিকে বার্বি সম্মান

অনন্য সম্মানে ভূষিত হলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। বিশ্বখ্যাত খেলনা প্রস্তুতকারক সংস্থা ‘ম্যাটেল’ তাঁর আদলে তৈরি করেছে বিশেষ ‘বার্বি’ পুতুল। স্মৃতিই বিশ্বের প্রথম ক্রিকেটার, যাঁর এই সম্মান জুটল। সেরেনা উইলিয়ামস বা ক্লোই কেলির মতো কিংবদন্তিদের পাশে ‘বার্বি রোল মডেল’ হিসেবে জায়গা করে নিলেন তিনি। মাঠের লড়াইয়ের পর এবার খেলনা জগতেও নারীশক্তির প্রতীক হয়ে উঠলেন এই বাঁহাতি ব্যাটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *