ছয় মাস প্রস্তুতির পরেও বাদ সুশান্ত, অবিশ্বাস্য তথ্য ফাঁস করলেন শেখর কাপুর
March 11, 20267:32 am

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের প্রযোজনা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন প্রখ্যাত পরিচালক শেখর কাপুর। তিনি জানিয়েছেন, তাঁর অত্যন্ত উচ্চাভিলাষী প্রজেক্ট ‘জল’ ছবির জন্য সুশান্ত টানা ছয় মাস কঠোর পরিশ্রম ও মহড়া করেছিলেন। কিন্তু হঠাৎই প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নেয়, এই ছবিতে সুশান্তকে নেওয়া হবে না।
পরিচালকের আক্ষেপ, এই অমানবিক সিদ্ধান্তের ফলে ছবিটি আর শুরু করা সম্ভব হয়নি। এই ঘটনার পর তীব্র হতাশায় শেখর কাপুর দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতার সাথে এমন আচরণ ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির এক অন্ধকার দিককে আবারও প্রকাশ্যে নিয়ে এল।