নির্বাচন পিছোতে চক্রান্ত কমিশনের, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
March 11, 20267:47 am

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-বিরোধী ধর্নামঞ্চ থেকে তিনি সরাসরি অভিযোগ করেন যে, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চালাচ্ছে। অভিষেকের দাবি, যে কাজ মাত্র ১৫ দিনে সম্পন্ন করা সম্ভব, কমিশন তা তিন-চার মাস ধরে ঝুলিয়ে রাখার পরিকল্পনা করেছে।
এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তুলে ধরে জানান, বাংলা থেকে আসা মামলাগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও কমিশন সদুত্তর দিতে ব্যর্থ বলে অভিষেকের দাবি। কমিশনের এমন কর্মপদ্ধতি নিয়ে জনমানসে বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে।