বিশ্বের জ্বালানি সংকটে কি বিপদে পড়বে ভারত আমেরিকার, তেলের ভাণ্ডার দেখে বাড়ছে জল্পনা

বিশ্বের জ্বালানি সংকটে কি বিপদে পড়বে ভারত আমেরিকার, তেলের ভাণ্ডার দেখে বাড়ছে জল্পনা

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের সরবরাহ ও আকাশছোঁয়া দাম নিয়ে উদ্বেগ বাড়ছে আমদানিনির্ভর দেশগুলোর মধ্যে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বড় অর্থনীতিগুলোকে তাদের আপৎকালীন মজুত তেল ব্যবহারের পরামর্শ দিয়েছে। বর্তমানে আমেরিকার সরকারি ও বাণিজ্যিক ভাণ্ডারে প্রায় ৮৫৪ মিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। এছাড়া চীন, জাপান ও ইউরোপের দেশগুলোও কয়েক মাসের চাহিদা মেটানোর মতো বিশাল জ্বালানি ভাণ্ডার গড়ে তুলেছে।

বিশ্বের এই ডামাডোলে ভারতের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের হাতে বর্তমানে ২৫০ মিলিয়ন ব্যারেলের বেশি তেল মজুত রয়েছে, যা দিয়ে দেশের প্রায় সাত থেকে আট সপ্তাহের চাহিদা মেটানো সম্ভব। ম্যাঙ্গালুরু, পাডুর ও বিশাখাপত্তনমের ভূগর্ভস্থ সংরক্ষণাগার ছাড়াও বিভিন্ন পাইপলাইন ও ট্যাঙ্কারে এই বিশাল পরিমাণ জ্বালানি রাখা হয়েছে। আগে ভারত মাত্র ২৭টি দেশ থেকে তেল আমদানি করলেও বর্তমানে তা বেড়ে ৪০টিতে দাঁড়িয়েছে। আমদানির উৎস বিস্তৃত হওয়ায় এবং হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমায় সম্ভাব্য বিশ্বজনীন ঝুঁকি মোকাবিলায় ভারত এখন অনেকটাই প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *