সবসময় খিটখিটে মেজাজ ও কথায় কথায় রাগ বাড়ছে কি, জেনে নিন অভাব থাকতে পারে কোন কোন উপাদানের

সবসময় খিটখিটে মেজাজ ও কথায় কথায় রাগ বাড়ছে কি, জেনে নিন অভাব থাকতে পারে কোন কোন উপাদানের

অল্পতেই বিরক্তি বা কথায় কথায় রেগে যাওয়া সবসময় মানসিক চাপের লক্ষণ নয়। গবেষণায় দেখা গিয়েছে, শরীরে বিশেষ কিছু ভিটামিন ও খনিজের ঘাটতি মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট করে, যা মেজাজকে খিটখিটে করে তোলে। শরীরে ম্যাগনেশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, জিঙ্ক, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আয়রনের অভাব মেজাজ পরিবর্তনের নেপথ্যে বড় কারণ হিসেবে কাজ করে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা প্রয়োজন। পালংশাক, কুমড়োর বীজ, কাজু, ডার্ক চকোলেট, ডিম, দুধ, সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, তিসি ও আখরোট নিয়মিত খেলে শরীরে পুষ্টির ভারসাম্য বজায় থাকে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলাই মেজাজ নিয়ন্ত্রণে রাখার কার্যকরী উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *