কেনাকাটার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত করল ঘাতক কন্টেনার লরি

কেনাকাটার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত করল ঘাতক কন্টেনার লরি

কালিয়াচকের ডাঙ্গা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আলামিন হক ও রফিকুল খান নামে দুই বন্ধু। বুধবার দুপুরে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় একটি ১৬ চাকার বেপরোয়া কন্টেনার লরি তাঁদের মোটরবাইক ও টোটোতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই প্রতিবেশীর এবং গুরুতর আহত অবস্থায় আরও দুই বন্ধু চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। কালিয়াচক থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। উৎসবের আবহে দুই পরিবারের অকাল বিয়োগে সুজাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *