নাবালক ও বৃদ্ধের পকেটে যুবসাথীর টাকা হরিশ্চন্দ্রপুরে বিডিও অফিস ঘিরে ধুন্ধুমার বিক্ষোভ

নাবালক ও বৃদ্ধের পকেটে যুবসাথীর টাকা হরিশ্চন্দ্রপুরে বিডিও অফিস ঘিরে ধুন্ধুমার বিক্ষোভ

মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক অফিসে যুবসাথী প্রকল্পে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় শিক্ষিত যুবকদের দাবি, যোগ্য প্রার্থীরা ভাতা থেকে বঞ্চিত হলেও সাত বছরের নাবালক এবং ষাটোর্ধ্ব বৃদ্ধদের অ্যাকাউন্টে অনায়াসে সরকারি টাকা ঢুকছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিডিও অফিসের সরকারি আইডি ও পাসওয়ার্ড এখন দালালদের কব্জায়, যেখানে কাটমানি না দিলে মিলছে না প্রকল্পের সুবিধা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও আসরে নামতে হয়।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, সরকারি পোর্টালের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আবেদনকারীদের কাছে সরাসরি দালালদের ফোন আসছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে চাঁচলের মহকুমাশাসক ঋত্বিক হাজরা বিষয়টিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে টেকনিক্যাল সমস্যার তত্ত্ব মানতে নারাজ কয়েকশ বিক্ষোভকারী যুবক। প্রকৃত দোষীদের শাস্তি এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এদিন দীর্ঘক্ষণ বিডিও অফিসের ভেতরে ধর্ণা চলে, যা নিয়ে বর্তমানে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *