কোটি টাকার লোভ তুচ্ছ করলেন অনুপম খের! হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না করার পেছনে আসল কারণ কী?

কোটি টাকার লোভ তুচ্ছ করলেন অনুপম খের! হেয়ার ট্রান্সপ্ল্যান্ট না করার পেছনে আসল কারণ কী?

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ফের সংবাদের শিরোনামে। অভিনয়ের জাদুতে কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতা সম্প্রতি নিজের জীবন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। কোটি কোটি টাকার প্রস্তাব পেয়েও কেন তিনি নিজের লুক বদলাতে রাজি হননি, তা নিয়ে এখন সামাজিক মাধ্যমে জোর চর্চা চলছে।

অফার ফিরিয়ে দিলেন কেন?

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অনুপম খের জানান, বহু নামী হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কো ম্পা নি এবং নামকরা চিকিৎসকরা তাঁকে বিপুল অর্থের বিনিময়ে চুল প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, টাকার জন্য তিনি কখনোই নিজের আসল পরিচয় বিসর্জন দেবেন না। মজার ছলে তিনি বলেন, টাক মাথার কারণে তিনি অনেক কো ম্পা নির কাছে ‘ড্রিম ক্লায়েন্ট’ হতে পারেন, কিন্তু তিনি যেমন আছেন তেমনই থাকতে ভালোবাসেন। তিনি চান সবাই তাঁকে ‘স্যার’ বা ‘আঙ্কেল’ না বলে ‘অনুপম জি’ বা ‘একে’ বলে ডাকুক।

ছেলের মজার সতর্কবাণী

স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা জানান, ছেলে সিকান্দার খের যখন ছোট ছিলেন, তখন একবার টিভিতে তেলের বিজ্ঞাপন দেখে বাবাকে সতর্ক করে বলেছিলেন, “ড্যাড, এসবের কথা ভুলেও ভেবো না।” ছেলের সেই কথা শুনে হেসেই কূল পাননি অনুপম। ১৯৮১ সালে কেরিয়ার শুরু করা এই অভিনেতা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘খোসলা কা ঘোসলা ২’ ছবিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *