পকেটে টান পড়তে পারে ১ এপ্রিল থেকে ১০টি বড় নিয়মে আসছে আমূল বদল

নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে ‘আয়কর নিয়ম ২০২৫’। পুরনো ১৯৬১ সালের আইনের বদলে চালু হওয়া এই নতুন ব্যবস্থায় সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে বড় ডিজিটাল কো ম্পা নি—সবার জন্যই থাকছে বড় চমক। দেখে নিন আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে এমন ৫টি প্রধান পরিবর্তন।
১. গুগল-মেটার ওপর ডিজিটাল ট্যাক্স
এখন থেকে ভারতে অফিস না থাকলেও এ দেশে ব্যবসা করা বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে (যেমন গুগল, মেটা) কর দিতে হবে। যদি কোনো কো ম্পা নির ভারতীয় ব্যবহারকারীর সংখ্যা ৩ লাখ ছাড়ায় অথবা আয় ২ কোটি টাকার বেশি হয়, তবে তারা ভারতীয় করজালের আওতায় আসবে।
২. বেতন ও ভাতায় নতুন নিয়ম
চাকরিজীবীদের স্যালারি প্যাকেজে বড়সড় রদবদল হতে যাচ্ছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এখন থেকে বাড়ি ভাড়া ভাতার (HRA) হিসাব হবে। পাশাপাশি অফিসের বিনামূল্যে খাবারের ক্ষেত্রে মাত্র ২০০ টাকা পর্যন্ত কর ছাড় মিলবে। এছাড়া ১৫,০০০ টাকার বেশি মূল্যের উপহার এখন করযোগ্য।
৩. কো ম্পা নি লোনে বাড়তি খরচ
সংস্থা থেকে নেওয়া সুদহীন বা স্বল্প সুদের ঋণের ওপর ট্যাক্স এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) ল্যান্ডিং রেট অনুযায়ী ধরা হবে। এতে কর্মীদের ওপর করের বোঝা বাড়ার সম্ভাবনা রয়েছে।
৪. শেয়ার বাজারে কড়া নজরদারি
স্টক এক্সচেঞ্জগুলোকে এখন থেকে প্রতিটি ট্রেডিংয়ের অডিট ট্রেইল বা সম্পূর্ণ রেকর্ড অন্তত ৭ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এর ফলে সন্দেহজনক লেনদেন ধরা সহজ হবে এবং বাজারে স্বচ্ছতা বাড়বে।
৫. কর কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা
অনিবাসীদের (Non-residents) আয়ের উৎস অস্পষ্ট থাকলে কর কর্মকর্তারা এখন নিজস্ব পদ্ধতিতে বা টার্নওভারের ভিত্তিতে ট্যাক্স নির্ধারণ করতে পারবেন। আয় গোপন করার পথ বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ।