২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে নিয়ে দুশ্চিন্তায় কেকেআর কি এবার চরম বিপাকে

২৫ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে নিয়ে দুশ্চিন্তায় কেকেআর কি এবার চরম বিপাকে

আইপিএল ২০২৬ শুরুর আগে বেশ বিপাকে কলকাতা নাইট রাইডার্স। দলের তিন নির্ভরযোগ্য পেসার চোটের সমস্যায় জর্জরিত, যার মধ্যে দুজন ইতিমধ্য়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ওপর বাড়তি দায়িত্ব থাকলেও তাঁর বোলিং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। ২৫.২০ কোটি টাকায় কেনা এই অজি তারকা যদি আসন্ন মরশুমে পর্যাপ্ত বোলিং না করেন, তবে নাইটদের পরিকল্পনা বড়সড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। তিনি জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া যদি গ্রিনকে পুরো চার ওভার বল করার অনুমতি না দেয়, তবে কেকেআরের উচিত তাঁর চুক্তির টাকা কেটে নেওয়া। অশ্বিনের মতে, বিদেশি বোর্ডগুলোর চাপের কারণে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। বড় অঙ্কের বিনিময়ে দলে নেওয়া অলরাউন্ডার যদি বল হাতে অবদান না রাখতে পারেন, তবে সেটি দলের জন্য বড় লোকসান হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *