মায়ের মরদেহ আগলে ২ দিন বসে থাকার পর বহুতল থেকে ঝাঁপ দিলেন জ্যোতিষী

মায়ের মরদেহ আগলে ২ দিন বসে থাকার পর বহুতল থেকে ঝাঁপ দিলেন জ্যোতিষী

মায়ের মৃত্যুশোক সইতে না পেরে ১৩ তলা থেকে মরণঝাঁপ ছেলের! গাজিয়াবাদের বহুতলে শিউরে ওঠার মতো ঘটনা। পুলিশ গিয়ে ঘর থেকে উদ্ধার করল বৃদ্ধা মায়ের দু’দিনের পুরনো পচাগলা দেহ।

তদন্তে জানা গেছে, ৪২ বছর বয়সী জ্যোতিষী রাজবীর সিং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারদেনা, পারিবারিক বিচ্ছেদ এবং একে একে প্রিয়জনদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। শেষমেশ মায়ের মৃত্যু রাজবীরকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেয়। আত্মহত্যার আগে প্রাক্তন স্ত্রীকে মোবাইলের পাসওয়ার্ড মেসেজ করে পাঠিয়েছিলেন তিনি। পুলিশি তদন্তে উঠে এসেছে তাঁর একাকীত্ব এবং তীব্র আর্থিক অনটনের তথ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *