জওয়ানের হাতে পদ্ম শিবিরের লোগো! বাঁকুড়ায় ধুন্ধুমার কাণ্ড

জওয়ানের হাতে পদ্ম শিবিরের লোগো! বাঁকুড়ায় ধুন্ধুমার কাণ্ড

বাঁকুড়ায় তোলপাড়! কেন্দ্রীয় বাহিনীর হাতে বিজেপি প্রার্থীর প্রতীক দেখে ক্ষোভ উগরে দিল তৃণমূল। বিধায়ক নীলাদ্রিশেখর দানার প্রচার চলাকালীন জওয়ানের হাতে সরাসরি রাজনৈতিক দলের লোগো দেখা যাওয়ায় নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে জগদল্লা ২ গ্রাম পঞ্চায়েতের হেলনাশুশুনিয়া গ্রামে। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এই ঘটনাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে অ্যাখ্যা দিয়ে সরাসরি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডুর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে গেরুয়া শিবির।

পাল্টা জবাবে বিজেপি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রার্থী নীলাদ্রিশেখর দানা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে ভোটের মুখে বাহিনীর ভূমিকা নিয়ে বাঁকুড়ার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *