BJP: পলাশীপাড়াতেও প্রার্থী বিক্ষোভ!
March 25, 20267:00 am

প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই অসন্তোষ তীব্র হচ্ছে বিজেপিতে। এবার নদিয়ায় পলাশীপাড়ায় ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে দলীয় জনরোষ তীব্র হচ্ছে। এই কেন্দ্রে আসন্ন বিধানসভা ভোটে অনিমা দত্তকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু তাঁকে পছন্দ নয় দলের কর্মী-সমর্থকদের। তার জেরেই মঙ্গলবার হাঁস পুকুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করলেন তাঁরা। উল্লেখ্য বিজেপির প্রার্থী বিক্ষোভ চলছে রাজ্যের অন্যান্য প্রান্তেও।