১ এপ্রিল এই নিয়মে বড় পরিবর্তন!
March 25, 20267:40 am

আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ (২০২৬-২৭)। প্রতি বছরের মতো এবারও আয়কর সংক্রান্ত কয়েকটি নিয়মে পরিবর্তন আসতে চলেছে। আয়কর দফতর করদাতাদের সুবিধার্থে আইটিআর দাখিলের প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করছে। আবার নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি আপনার বার্ষিক আয় আয়করের সীমার নিচে থাকে এবং আপনার নিয়োগকর্তা কোনও টিডিএস না কাটেন, তবে তিনি আপনাকে ফর্ম ১৬ দিতে বাধ্য নন।