অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক!
March 26, 20265:16 am

ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক উনিশ রিশিন ইসমাইলকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর জেলায় নতুন জেলাশাসক করা হল নিরঞ্জন কুমারকে। পাশাপাশি, বুধবারই আরও পাঁচ জেলায় পাঁচ অতিরিক্ত জেলাশাসক (এডিএম)-এর রদবদল করেছে কমিশন।