এলপিজি সিলিন্ডার বিদায়ের পথে পিএনজি সংযোগ না নিলে মিলবে না রান্নার গ্যাস

এলপিজি সিলিন্ডার বিদায়ের পথে পিএনজি সংযোগ না নিলে মিলবে না রান্নার গ্যাস

বাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি পৌঁছানোর সুযোগ থাকলে গ্রাহকদের দ্রুত সেই সংযোগ নিতে হবে। কেন্দ্রের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত এলাকায় পিএনজি পরিষেবা উপলব্ধ, সেখানে এলপিজির পরিবর্তে এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তনের জন্য গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এলপিজি ছেড়ে পিএনজি সংযোগ না নিলে সংশ্লিষ্ট গ্রাহকের রান্নার গ্যাসের সংযোগ পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে।

পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এলপিজি আমদানিতে জোগান বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই এই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। পিএনজি ভারতেই উৎপাদিত হওয়ায় এর সরবরাহ নিয়ে আমদানির কোনো দুশ্চিন্তা নেই। ফলে রান্নার গ্যাসের জোগান নিশ্চিত করতে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। স্থানীয় স্তরে এই নির্দেশিকা কার্যকর হলে রান্নার গ্যাসের প্রচলিত সিলিন্ডার ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *