লালকেল্লা বিস্ফোরণ তদন্তে আন্তর্জাতিক যুদ্ধের ছায়া NIA-এর রিপোর্টে চাঞ্চল্য

দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তে আন্তর্জাতিক যুদ্ধের প্রভাব পড়ার দাবি করল এনআইএ। তদন্তকারী সংস্থাটি পাটিয়ালা হাউস কোর্টে অতিরিক্ত ৪৫ দিন সময় চেয়ে জানিয়েছে যে, খামেনেইয়ের প্রয়াণের পর জম্মু-কাশ্মীরে তৈরি হওয়া উত্তেজনার কারণে ‘ডক্টর্স মডিউল’-এর শিকড় সন্ধানে বড় বাধা সৃষ্টি হয়েছে। তদন্তের পরিধি বাড়ার সাথে সাথে এখন সংশ্লিষ্ট মামলার সাথে বিদেশি সংযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এর পাশাপাশি এনআইএ জানিয়েছে যে ৫ টিবি ডিজিটাল নথি এবং আরবি ভাষায় করা সাংকেতিক চ্যাট ডিকোড করার জন্য আরও সময়ের প্রয়োজন। সাধারণ এবং সহজলভ্য উপাদান ব্যবহার করে প্রাণঘাতী বিস্ফোরক তৈরির চাঞ্চল্যকর তথ্য মেলায় এই মডিউলটি ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন মডিউলের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।