ভোট মিটলেই আকাশছোঁয়া হবে রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দাম
March 28, 20268:22 am

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বর্তমান সরকার কেবল রাজ্যে নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করছে। ভোট মিটে গেলেই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ২০০০ টাকা এবং পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২০০ টাকা করা হবে। জনগণের পকেটে টান মারতেই বিজেপি এই পরিকল্পনা করছে বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
অভিষেকের এই দাবিকে সরাসরি নস্যাৎ করে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি শিবির। পদ্ম শিবিরের নেতাদের মতে, তৃণমূল আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভিত্তিহীন অপপ্রচারের আশ্রয় নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও তাঁরা পালটা অভিযোগ করেছেন। রাজনৈতিক মহলে এই বাগযুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।