যুদ্ধের আবহে পারস্য উপসাগর পেরিয়ে ভারতে এল বিশাল গ্যাসচালিত জাহাজ জগ বসন্ত
March 28, 20268:40 am

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদেই ভারতে পৌঁছাল বিশালাকার গ্যাস বহনকারী জাহাজ ‘জগ বসন্ত’। শুক্রবার সকালে ৪৭,৬০০ মেট্রিক টন গ্যাস নিয়ে জাহাজটি গুজরাটের ভাদিনার বন্দরে নোঙর করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই জাহাজের আগমন ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একই পথে ভারতের দিকে এগিয়ে আসছে আরও একটি এলপিজি ট্যাঙ্কার ‘পাইন গ্যাস’। প্রায় ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি বহনকারী এই জাহাজটি দ্রুতই কর্ণাটকের নিউ মেঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে জানা গিয়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানির এই ধারা বজায় রাখতে সক্রিয় রয়েছেন সংশ্লিষ্ট মহল।