কাগজের চেক অতীত! এবার আসছে ই-চেক, জালিয়াতি রুখতে মারকাটারি দাওয়াই আরবিআই-এর
March 29, 20267:19 am

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে এল ‘পেমেন্টস ভিশন ২০২৮’। এখন থেকে সাধারণ চেকের বদলে ডিজিটাল ই-চেক ব্যবহারের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে লেনদেন হবে আরও দ্রুত এবং নিরাপদ। ডিজিটাল জালিয়াতি রুখতে এবার ডেবিট কার্ডের মতো ইউপিআই বা নেট ব্যাঙ্কিং পরিষেবাও যখন খুশি বন্ধ বা চালু করার নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকদের হাতে। শুধু তাই নয়, কোনও জালিয়াতি হলে টাকা প্রাপক ব্যাঙ্কের ওপরও বর্তাবে দায়ভার। ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকেও কড়া নিয়মের আওতায় আনার পরিকল্পনা করছে আরবিআই। সব মিলিয়ে সাধারণ মানুষের পকেটের সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ বৈপ্লবিক বদল আসতে চলেছে আগামী দিনে।