সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হওয়ায় আসাম সফর বাতিল করলেন রাহুল গান্ধী

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হওয়ায় অসম সফর বাতিল করলেন রাহুল গান্ধী

সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার কারণে তাঁর নির্ধারিত আসাম সফর বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়ার শারীরিক সংক্রমণের খবর পাওয়া মাত্রই তিনি এই সিদ্ধান্ত নেন। এর আগেও মায়ের অসুস্থতার জেরে কেরলের বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচি থেকে বিরত থাকতে হয়েছিল রাহুলকে। মূলত পরিবারের পাশে থাকতেই তাঁর এই সফর বাতিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

রবিবার রাহুলের পরিবর্তে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে আসামে যাচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। হাসপাতাল সূত্রে খবর, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সবকিছু ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যেই তিনি ছাড়া পেতে পারেন। রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখে আপাতত দিল্লি থেকেই পরিস্থিতির ওপর নজর রাখছেন রাহুল গান্ধী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *