মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি হুমকির মুখে উত্তর কোরিয়ার নতুন ইঞ্জিনে কাঁপছে বিশ্ব

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি হুমকির মুখে উত্তর কোরিয়ার নতুন ইঞ্জিনে কাঁপছে বিশ্ব

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের চরম উত্তেজনার আবহে নিঃশব্দে নিজেদের সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে নিল উত্তর কোরিয়া। কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে দেশটিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র দাবি অনুযায়ী কার্বন ফাইবার কম্পোজিট উপাদানে তৈরি এই নতুন ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট ২,৫০০ কিলোটন যা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। মূলত একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতেই পিয়ংইয়ংয়ের এই বিশেষ পদক্ষেপ যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে এই সলিড ফুয়েল প্রযুক্তির বড় সুবিধা হলো এটি উৎক্ষেপণের আগে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন হয় না ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া অত্যন্ত কঠিন। এই আধুনিক ইঞ্জিন উত্তর কোরিয়ার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর পাল্লা সরাসরি মার্কিন মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। কিম জং উন ইতিমধ্যে উত্তর কোরিয়াকে অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করেছেন। ইরান ইজরায়েল সংঘাতের মাঝে পিয়ংইয়ংয়ের এই কৌশলগত শক্তি বৃদ্ধি বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *