ভোটের মুখে কমিশনের বড় পদক্ষেপ, ২ লক্ষ ১০ হাজারের নতুন তালিকা প্রকাশ

ভোটের মুখে কমিশনের বড় পদক্ষেপ, ২ লক্ষ ১০ হাজারের নতুন তালিকা প্রকাশ

প্রকাশিত হলো এসআইআর-এর তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। প্রায় ২ লক্ষ ১০ হাজার নাম সম্বলিত এই তালিকা প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশন চালু করেছে অনলাইন ট্রাইব্যুনাল পোর্টাল। তালিকায় নাম না থাকলে বা বিচারবিভাগীয় আধিকারিকদের নির্দেশের বিরুদ্ধে এখন থেকে ঘরে বসেই অভিযোগ জানানো যাবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬০ লক্ষ নামের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় ইতিমধ্যেই ৩২ লক্ষের কাজ শেষ হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ লক্ষ নাম বাদ পড়েছে। বাদ পড়া আবেদনকারীরা নিজেদের অধিকার আদায়ে সরাসরি অ্যাপালেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। জেলাভিত্তিক ২৪ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে, যার মধ্যে ১৯ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। ভোটের আগেই এই পুরো প্রক্রিয়া শেষ করতে প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের লক্ষ্য নিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *