মৃত্যুর পর সেখানে স্বর্গ বা নরক কিছুই নেই, দুইবার যমপুরী থেকে ফিরে আসা মহিলার দাবিতে তোলপাড় দুনিয়া

মৃত্যুর পর ওপারের জগৎ কেমন তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। ৬৪ বছর বয়সী প্যাগি রবিনসন দাবি করেছেন যে তিনি একবার নয় বরং দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। পঁচিশ বছর বয়সে এক জটিল গর্ভাবস্থার সময় তিনি অনুভব করেন তাঁর আত্মা দেহত্যাগ করে মহাকাশের ছায়াপথ পেরিয়ে একটি উজ্জ্বল সাদা ঘরে পৌঁছেছে। সেখানে তাঁর সাথে সরাসরি ঈশ্বরের সাক্ষাৎ হয় বলে তিনি দাবি করেন। প্যাগির মতে সেখানে প্রচলিত ধারণা অনুযায়ী স্বর্গ বা নরকের অস্তিত্ব তিনি দেখেননি বরং এক অলৌকিক মহাশূন্যের অভিজ্ঞতা লাভ করেছেন।
নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে প্যাগি ফিরে আসার জন্য ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী ঈশ্বর তাঁকে তাঁর সন্তানদের ভবিষ্যৎ দেখালে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পৃথিবীতে ফেরার অনুমতি পান। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে যখন পরিবারকে শেষবারের মতো ডেকে নিয়েছিলেন ঠিক তখনই অলৌকিক ক্ষমতা বলে তিনি হাসপাতালে জ্ঞান ফিরে পান। যদিও সেই যাত্রায় তিনি তাঁর সন্তানদের হারান তবুও তাঁর এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষের চিরাচরিত বিশ্বাসকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।