ভোটের মুখে দিনহাটায় মেগা ধামাকা! মন্ত্রীর ঘর ভেঙে এবার বড় উইকেট তুলল বিজেপি

ভোটের মুখে দিনহাটায় মেগা ধামাকা! মন্ত্রীর ঘর ভেঙে এবার বড় উইকেট তুলল বিজেপি

তৃণমূলের অন্দরে এবার লঙ্কাকাণ্ড! ভোটের আগে উদয়ন গুহর নিজের ঘরেই বড়সড় ভাঙন ধরাল গেরুয়া শিবির। খাস দিনহাটায় মন্ত্রীর নিজের ভাইপো জয় গুহ ঘাসফুল ত্যাগ করে হাতে তুলে নিলেন পদ্ম পতাকা। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে জয়ের বিস্ফোরক দাবি, বাংলায় উন্নয়নের নামে আসলে চলছে ‘কাটমানির রাজনীতি’।

তৃণমূল প্রার্থীর খাস তালুকেই এই বড় ধাক্কায় রীতিমতো অস্বস্তিতে শাসকদল। শনিবার বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের হাত থেকে পতাকা নেওয়ার পর জয় গুহ স্পষ্ট জানান, বর্তমানে তৃণমূলের নীতি ও আদর্শের সঙ্গে তাল মেলানো আসাম্ভব হয়ে পড়েছে। শিক্ষিত যুবসমাজ আজ বীতশ্রদ্ধ, আর সেই কারণেই তিনি জনসেবার তাগিদে মোদীর সেনাদলে যোগ দিলেন।

বিজেপি নেতৃত্বের দাবি, মন্ত্রীর নিজের পরিবারেই যখন বিদ্রোহ শুরু হয়েছে, তখন সাধারণ মানুষের রায় কোন দিকে যাবে তা স্পষ্ট। ভোটের ঠিক মুখে খোদ মন্ত্রীর ভাইপো দলবদল করায় দিনহাটার রাজনৈতিক সমীকরণ যে আমূল বদলে যেতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *