কালীঘাটে ট্রেনের চাকা থমকাতেই হুড়োহুড়ি মেট্রোর, ব্লু লাইনে যান্ত্রিক বিভ্রাটে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

কালীঘাটে ট্রেনের চাকা থমকাতেই হুড়োহুড়ি মেট্রোর, ব্লু লাইনে যান্ত্রিক বিভ্রাটে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

শনিবার দুপুর ১টা নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো কালীঘাট স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ব্রেক জ্যাম হয়ে থমকে যায়। দীর্ঘক্ষণ ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই রেকটিকে খালি করে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা অন্য ট্রেনে গন্তব্যে রওনা দিলেও সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা। দুপুর ১টা ১০ মিনিটের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্যস্ত সময়ে এই বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *