মোবাইল রিচার্জে ২৮ দিনের দিন শেষ হতে চলেছে এবার কি পুরো মাসের সুবিধা পাবেন গ্রাহকরা

মোবাইল গ্রাহকদের পকেট বাঁচাতে এবং টেলিকম কো ম্পা নিগুলোর একচেটিয়া নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। দীর্ঘদিনের অভিযোগ ছিল যে ২৮ দিনের রিচার্জ প্ল্যান ব্যবহারের ফলে গ্রাহকদের বছরে অতিরিক্ত এক মাসের টাকা গুনতে হয়। রাজ্যসভায় এই বিষয়ে গর্জে উঠে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা দাবি করেছেন যেন কো ম্পা নিগুলো পূর্ণাঙ্গ ৩০ দিনের ভ্যালিডিটি নিশ্চিত করে। এছাড়া অব্যবহৃত ডেটা পরবর্তী দিনে ব্যবহারের জন্য ‘রোল-ওভার’ সুবিধা এবং রিচার্জ শেষ হলেও ইনকামিং কল ও মেসেজ চালু রাখার জোরালো দাবি জানানো হয়েছে সংসদে।
সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই জনহিতকর প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন এবং ট্রাই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। বর্তমানে প্রতিটি অপারেটরকে অন্তত একটি ৩০ দিনের রিচার্জ প্ল্যান রাখা বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়েছে যা কার্যকর হলে কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর বড়সড় আর্থিক সাশ্রয় হবে। এই নতুন নিয়ম কার্যকর হলে গ্রাহকদের বছরে বাড়তি রিচার্জের ঝক্কি কমবে এবং সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে।