বাংলার ভোটে জম্মু কাশ্মীর ও মণিপুর থেকে আসছে বিশাল কেন্দ্রীয় বাহিনী
March 29, 20268:16 pm

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। জম্মু-কাশ্মীর থেকে ১৭৪ কো ম্পা নি এবং মণিপুর থেকে ৩৩ কো ম্পা নি মিলিয়ে মোট ২০৭ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাতেই এই বিশাল সংখ্যক বাহিনী বাংলায় আনা হচ্ছে।
মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক পরের দিনই রাজ্যে আরও ৩০০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে কমিশনের এই তৎপরতা বিশেষভাবে নজর কেড়েছে। শান্তি বজায় রাখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা দিতে ধাপে ধাপে এই বাহিনী মোতায়েনের কাজ শুরু হবে।