চোরাবালিতে পা আটকে ডুবে গিয়ে মৃত্যু, সোমবার রাহুলের দেহের ময়নাতদন্ত

চোরাবালিতে পা আটকে ডুবে গিয়ে মৃত্যু, সোমবার রাহুলের দেহের ময়নাতদন্ত

‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ের সময় সমুদ্রের চোরাবালিতে পা আটকে ডুবে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি পুলিশের দল। আগামীকাল, সোমবার তমলুক মহকুমা হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত হবে। তার রিপোর্ট হাতে আসার পরেই অভিনেতার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। রাতে তমলুক হাসপাতালেই থাকবে দেহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *