বঙ্গে ফের বৃষ্টির সতর্কতা

বঙ্গে ফের বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *