বিজেপিকে দুই মাসের আলটিমেটাম দিয়ে বাংলাবাসীকে চরম সতর্ক করলেন মমতা

বিজেপিকে দুই মাসের আলটিমেটাম দিয়ে বাংলাবাসীকে চরম সতর্ক করলেন মমতা

রাজ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে আগামী দুই মাসের মধ্যে তাদের দিল্লি ছেড়ে পালাতে হবে। যারা ক্ষমতায় থাকবে না, তারা কাকে ভয় দেখাবে বলেও প্রশ্ন তোলেন তিনি। বিজেপিকে ‘লুটেরার দল’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, এরা মানুষের আসাম্মান করে এবং বাংলার খাওয়া-পরা বন্ধ করতে চায়।

মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে জানান, যারা টাকা নিয়ে বিজেপিকে ভোট দেবেন, তারা ভবিষ্যতে মাছ-মাংস খাওয়ার স্বাধীনতাও হারাবেন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং মিথ্যেচারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, এই দলটি কেবল ভোট কাটতে এবং সাধারণ মানুষকে হেনস্তা করতেই পারদর্শী। বাংলার স্বার্থ রক্ষায় দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়ে তিনি গেরুয়া শিবিরকে উৎখাতের হুঁশিয়ারি দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *