সিইও দফতর থেকে ৪ অফিসার বিদায় নবান্নের বিজ্ঞপ্তিতে তোলপাড়

সিইও দফতর থেকে ৪ অফিসার বিদায় নবান্নের বিজ্ঞপ্তিতে তোলপাড়

রাজ্য রাজনীতিতে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল নবান্ন। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের প্রস্তাবেই তাঁর দপ্তর থেকে একসঙ্গে চারজন উচ্চপদস্থ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। সোমবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত সচিব থেকে শুরু করে ডেপুটি সিইও পদের আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে বদলি করা হয়েছে।

সরিয়ে দেওয়া আধিকারিকদের তালিকায় রয়েছেন ১৯৯৮ ব্যাচের নরেন্দ্রনাথ দত্ত, ২০০০ ব্যাচের সুপ্রিয় দাস এবং ২০০৪ ব্যাচের মিঠু দত্ত। এছাড়া ডেপুটি সিইও সুব্রত পালকেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পাঠানো হয়েছে। শূন্যস্থান পূরণে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাহুল নাথকে যুগ্ম সিইও হিসেবে নিয়োগ করেছে রাজ্য। কমিশনের ব্যাপক রদবদলের আবহে নবান্নের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *