কোটিপতি হওয়ার লড়াইয়ে এগিয়ে কে? ৫০০০ টাকার ম্যাজিকে টেক্কা দেবে এসআইপি না কি এফডি

কোটিপতি হওয়ার লড়াইয়ে এগিয়ে কে? ৫০০০ টাকার ম্যাজিকে টেক্কা দেবে এসআইপি না কি এফডি

একই সময়ে দুই বন্ধুর সমান বিনিয়োগ, অথচ পাঁচ বছর শেষে প্রাপ্তিতে আকাশ-পাতাল তফাৎ। মাসে ৫,০০০ টাকা করে ফিক্সড ডিপোজিট (FD) এবং মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP)-তে বিনিয়োগ করলে লাভের অংকে বড় ব্যবধান স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ৬-৭ শতাংশ নিশ্চিত রিটার্নে এফডিতে ৫ বছর পর জমানো অর্থ ৩.৪ থেকে ৩.৬ লক্ষ টাকা হতে পারে। অন্যদিকে, বাজারভেদে ১০-১২ শতাংশ রিটার্ন মিললে এসআইপি-র মাধ্যমে সেই তহবিল ৪.২ লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়া সম্ভব।

মিউচুয়াল ফান্ডের প্রধান শক্তি হলো ‘রুপি কস্ট অ্যাভারেজিং’ ও কর সাশ্রয়ের সুবিধা, যা দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধিতে সহায়ক। তবে এসআইপি-র লাভ বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল হওয়ায় এতে ঝুঁকি থেকেই যায়। বিপরীতে, মূলধন সুরক্ষা ও নিশ্চিত আয়ের জন্য এখনো অনেক বিনিয়োগকারীর প্রথম পছন্দ এফডি। তাই ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও ভবিষ্যতের লক্ষ্যের ওপর ভিত্তি করেই বিনিয়োগকারীদের সেরা মাধ্যমটি বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *