ব্যাগের ভেতর মারণাস্ত্রের গুদাম! জাতীয় সড়কে পুলিশের মেগা অপারেশনে শ্রীঘরে মালদার যুবক
March 31, 20267:14 am

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সুতি থানার মানিকপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে হানা দেয় জঙ্গিপুর জেলা পুলিশ। অভিযানে ধরা পড়ে মালদার কালিয়াচকের বাসিন্দা ২৮ বছর বয়সী সালিম মিঞা। ওই যুবকের ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।
উদ্ধার হওয়া অস্ত্রের তালিকা
- ২টি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল
- ৫০ রাউন্ড তাজা গুলি
- ২টি ম্যাগাজিন
ভোটের মুখে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে ওই যুবক কেন ঘোরাফেরা করছিল, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। কোনো বড়সড় অপরাধ নাকি অস্ত্র পাচারের ছক ছিল, তা জানতে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার সকালে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় গোটা সুতি ও মানিকপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।